শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদালত নিয়ে বিরুপ মন্তব্য করায় ইউনুছ আলী আকন্দকে আইন পেশায় তিন মাস নিষিদ্ধ, ২৫ হাজার টাকা জরিমানা

নূর মোহাম্মদ : [২] সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। এর আগে আদালত অবমাননায় ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

[৩] লিখিত আবেদনের জবাবে আদালত বলেন, ইউনুছ আলী অভ্যাসগত আদালত অবমাননাকারী। এর আগেও তিনি তিনবার একই ধরনের অপরাধ করেছেন, তাকে ছেড়ে দিয়েছি। আর কতবার তাকে ছেড়ে দেব? পরে আদালত রায় ঘোষণা করেন।

[৪] এর আগে আদালত নিয়ে ফেসবুকে বিরুপ মন্তব্য করায় ইউনুছ আলী আকন্দকে মামলা পরিচালনা থেকে গত ২৭ সেপ্টেম্বর অব্যাহতি দিয়েছিলেন আপিল বিভাগ। সম্পাদনা : ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়