শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ পাঁচ ডাকাত আটক

ইসমাঈল ইমু : [২] রোববার গভীর রাতে কোস্ট গার্ড স্টেশান টেকনাফ নিয়মিত টহলে থাকাকালীন টেকনাফ থানাধীন নোয়াখালীপাড়া থেকে তাদের আটক করে। এসময় তাদের নৌকা হতে ৭ বাংলাদেশী জেলেকে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

[৩] এছাড়াও তাদের নৌকা তল্লাশী করে ২টি দেশীয় একনলা বন্দুক, ৮ রাউন্ডস কার্তুজ, ১০ টি বিভিন্ন ধরনের বার্মিজ ধারালো অস্ত্র ও ১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। আটককৃত হলো বাকগুল্লা (২২), শুকুর (২০), রবি আলম (২২) নুরুল আমিন (৩০) ও শফি আলম (২০)। এরা সকলেই মায়ানমারের আকিয়াব জেলার আড়িপাড়া অঞ্চলের বাসিন্দা।

[৪] অভিযানে উদ্ধারকৃত বাংলাদেশী জেলেদের ডুবে যাওয়া একটি নৌকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা সকলেই টেকনাফের নোয়াখালীপাড়ার বাসিন্দা। আটককৃত ডাকাত, উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়