শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানে ১২ হাজার গাছের চারা বিতরণ করছে জেলা পরিষদ

সোহেল হোসাইন : [২] সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন।

[৩] কর্মসূচী উদ্বোধনকালে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন বলেন, গাছ মানুষের অকৃত্তিম বন্ধু। গাছ মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে এবং মানুষের নির্গত ক্ষতিকর কার্বন-ডাই- অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। গাছকে পরোপকারী বন্ধু আখ্যা দিয়ে তিনি সকলকে বেশী বেশী গাছ লাগানোর আহবান করেন।

[৪] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে জেলার ৩০০ সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়