শিরোনাম
◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শোয়েব মালিকের দশ হাজার রান উৎসর্গ বাবা মাকে

স্পোর্টস ডেস্ক : [২] এশিয়ায় প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। এই কীর্তি গড়ার পথে টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি হাঁকাননি শোয়েব। এমন মাইলফলক স্পর্শ করে, নিজের বাবা-মাকে সেটি উৎসর্গ করেছেন পাকিস্তানি এই ক্রিকেটার।

[৪] পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খাইবার পাখতুনখাওয়ার হয়ে বেলুচিস্তানের বিপক্ষে ৪৪ বলে ৭৪ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেছেন শোয়েব। ৩৬৮ ইনিংসে এই মাইলফলকের দেখা পান তিনি। এই পাকিস্তানি ক্রিকেটারের মোট রান এখন ১০ হাজার ২৭। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন কেবল ক্রিস গেইল এবং কিয়েরন পোলার্ড। ৩৯৬ ইনিংসে ১৩ হাজার ২৯৬ রান করে সবার ধরাছোঁয়ার বাইরে গেইল এবং ৪৬২ ইনিংস খেলে ১০ হাজার ৩৭০ রান পোলার্ডের।

[৫] এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে মালিকের পরে আছেন বিরাট কোহলি। আইপিএলে শনিবার ৯০ রানের দুর্দান্ত ইনিংসটি খেলার পর কোহলির রান এখন ৯ হাজার ১২৩। ৯ হাজার ৯২২ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। ৯ হাজার ৫০৩ রান করে তালিকার পাঁচে ডেভিড ওয়ার্নার।

[৬] ক্রিকেট বিশ্বজুড়ে ২৩টি দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন মালিক। ১০ হাজার ছুঁলেও এই সংস্করণে এখনও সেঞ্চুরির স্বাদ পাননি মালিক। ফিফটির দেখা পেয়েছেন ৬২ বার। তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৫।

[৭] এমন কীর্তি গড়ার পর শোয়েব মালিক সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে নিজের বাবা-মাকে এই মাইলফলকের গৌরব উৎসর্গ করে লিখেন, আমি আমার এই মাইলফলক আমার বাবা-মাকে উৎসর্গ করতে চাই। তাদের দোয়ায় আমি এতদূর আসতে পেরেছি। আমার বাবা যদি আজ বেঁচে থাকতেন, আমার এই কীর্তিতে তিনি অনেক খুশি হতেন।

[৮] তিনি আরও বলেন, এশিয়ার মধ্যে সর্বপ্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দশ হাজার রান স্পর্শ করতে পারায় এবং এই যাত্রায় পাকিস্তানের সবাই আমার পাশে থাকায় আমার সব ভক্ত-সমর্থকদের জানাই শুভেচ্ছা। - ক্রিকইনফো

  • সর্বশেষ