শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্জুরুল হক: আন্দোলনের টেম্পার থাকতে থাকতে এই দাবিগুলো তোলা যায় কিনা দেখুন

মঞ্জুরুল হক: ধর্ষণবিরোধী আন্দোলনটা এখনো টিকে আছে, সেটাই বড় পাওয়া। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর যেকোনো আন্দোলন শুরুর আগে বোল-চাল এরকম। [১] আন্দোলনের ফসল রাজনীতিকদের দেওয়া যাবে না (সেই আই হেইট পলিটিক্স জেনারেশনের বাতেলা)। [২] কোনোভাবে যেন রাজনীতি না ঢুকে, রাজনীতি ঢুকলেই আন্দোলন শেষ। [৩] দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। অথচ দাবিগুলো ক্লিয়ারলি জানি না। [৪] আন্দোলনে নামার পর পরই জানা কথা, সরকারের বিশেষ টিম দূরবীন নিয়ে বসবে। তারপরও ‘পিকনিক মুড’ শো করতে গিয়ে তাদের হাতে ‘পয়েন্ট’ তুলে দিতে হবে। [৫] ২০১৩ সালের মতো এবারও ফেলে দেওয়ার কথা-বার্তা ভাসছে কাদের স্বার্থে চোট খেলো। [৬] জাফরুল্লাহ সাহেব আর এক পিনিক মেরে বলে দিলেন, মৃত্যুদণ্ড চেয়ে লাভ নেই, ওটা কোনো শাস্তিই না, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড চান।
তাই আন্দোলন কেচে যাওয়ার আগে যাবজ্জীবনও না, মৃত্যুদণ্ডও না, জোরালো দাবি তুলুন : [১] ভিকটিমের ওপর জঘন্য টু-ফিঙ্গার একজামিন সিস্টেম এপ্লাই করা যাবে না। [২] ভিকটিমকে পুলিশ কাস্টডি, আদালতে বিব্রতকর প্রশ্ন করা যাবে না। [৩] ভিকটিমকে পুরোপুরি নিরাপত্তা দিতে হবে। [৪] কেস নিতে দেরি করা, ফলস মেডিকেল রিপোর্ট, চার্জশিট দিতে দেরি করাসহ পুলিশ এবং নিম্ন আদালতের দীর্ঘসূত্রতা বন্ধ করতে হবে। [৫] কেস নিতে গড়িমসি করা, ভিকটিমকে ইঙ্গিতপূর্ণ অপমানজনক কথা বলা, শালিশের মাধ্যমে আপোষের পরামর্শ দেওয়া পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। [৬] ভিকটিমের সাথে ধর্ষকের বিয়ে পড়িয়ে দিতে চাওয়া বা শালিশি ফতোয়াবাজদের আইনের হেফাজতে নিয়ে বিচার করতে হবে। আন্দোলনের টেম্পার থাকতে থাকতে এই দাবিগুলো তোলা যায় কিনা দেখুন। আন্দোলনরত সকলকে অভিনন্দন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়