শিরোনাম
◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৮:২৯ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবু হাসান শহরিয়ার: প্রসঙ্গ, যৌনধর্ষণ ও ভাষাধর্ষণ

আবু হাসান শহরিয়ার: ডাকসুর ভিপি থাকাকালে নূরের ওপর রক্তক্ষয়ী হামলা কিংবা অনতিঅতীতে ভাবমূর্তি হরণে তাকে ধর্ষণ মামলায় জড়ানো—Ñ দুটি ঘটনাই আমাদের রাজনৈতিক দীনতার পরিচয় বহন করে। কিছুদিন হলো ভাষণে-বক্তৃতায় নূর নিজেও এই দীনতার ফেরিওয়ালা। নিজে বা নিজের রাজনৈতিক পৃষ্ঠপোষকরা ক্ষমতায় না-থাকা সত্ত্বেও ইউটিউব ফেসবুকে নূর যে-ধরনের শব্দবাক্য যোগে প্রতিপক্ষের (সরকার অথবা সরকারপ্রধান কিংবা ছাত্রলীগ বা পুলিশ) উদ্দেশ্যে আক্রমণাত্মক কথা বলছেন, তাতে এই ভেবে শঙ্কিত হই নূর বা তার ঢাকা-লন্ডনস্থ পৃষ্ঠপোষকরা ক্ষমতায় থাকলে/এলে রাজনৈতিক খিস্তি-খেউড়ের ভয়াবহ রকম নিম্নমুখী উত্তরণ ঘটতো/ঘটবে।

যৌনধর্ষক না-হলেও নূর যে একজন শীর্ষস্থানীয় ভাষাদূষক বা ভাষাধর্ষক এবং অসহিষ্ণু গালিবাজ, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। ইদানীং তার ভাষাদূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এই দূষণ সাধারণ মানুষ করলে তর্ক নেই; সেটাই স্বাভাবিক। কিন্তু কবি-লেখক-সাংবাদিক-রাজনীতিকদের দ্বারা সংঘটিত হলে প্রশ্ন উঠবেই। কারণ তাতে বহুল প্রচারে ভাষাদূষণ মহামারির রূপ নেয়। বায়ান্নোর ভাষা শহিদদেরও অসম্মান করা হয়। তাই, যৌনধর্ষণের সর্বাত্মক বিরোধিতার পাশাপাশি ভাষাধর্ষণেরও তীব্র নিন্দা জানাই।

* একটা ভিডিও ক্লিপের চুম্বক অংশের লিপিচিত্র ‘ময়মনসিং (ময়মনসিংহ) থানার... ময়মনসিংয়ের (ময়মনসিংহের) কোতোয়ালি থানার ওসি ‘ডডনং’ (অস্পষ্ট) আমাদের একজন সহযোদ্ধাকে চড় মেরতে (মারতে) গেছে। আমি বলতে চাই, ওই অমানুষের বাচ্চা, তুই...(হইহই রইরই কোলাহল)... তুমি জনগণের সেবক হয়ে জনগণের গায়ে হাত তোলার অধিকার তোমাকে কী (কে)... কে দিয়েছ? ফের যদি এমন দুঃসাহস দেখাও, তোমার হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেবো, বলে রাখলাম।’ ফেসবুক থেকে

  • সর্বশেষ