শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মামলা জট কমানো প্রধান চ্যালেঞ্জ: অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

নূর মোহাম্মদ : [২] অ্যাটর্নি জেনারেল হিসেবে রোববার দায়িত্ব গ্রহণের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, মামলার জট কমানো বিচার বিভাগের প্রথম চ্যালেঞ্জ। মামলা পরিচালনার ক্ষেত্রে কার বিরুদ্ধে সেটা দেখবো না। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের পক্ষে সর্বোচ্চটা দিয়ে মামলা পরিচালনা করবো।

[৩] আমিন উদ্দিন বলেন, বারের সভাপতি ও অ্যাটর্নি জেনারেল হিসেবে সবাইকে নিয়ে যে কোন দুর্নীতি বন্ধ করার জন্য চেষ্টা করবো। এজন্য সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগীতার আহ্বান জানান তিনি। জট কমাতে পুরনো মামলা খোঁজে বের করে নিষ্পত্তির চেষ্টা করার কথা বলেন আমিন উদ্দিন। বিশেষ করে যেসব মামলায় স্থগিতাদেশ রয়েছে।

[৪] অ্যাটর্নি জেনারেল বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে। সেটা খুবই ইতিবাচক। এখন থেকে অপরাধীরা সাবধান হবে বলে মনে করি। আর সমাজে মূল্যবোধটাও ফিরিয়ে আনতে হবে। এছাড়া প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যে কাজগুলো করে গেছেন, সেগুলো এগিয়ে নেয়ার বিষয়ে চেষ্টা করবেন বলে জানান তিনি।

[৫] রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অদক্ষতার কারণে কোনো মামলায় রাষ্ট্র হেরে গেলে, আর তাতে যদি রাষ্ট্রের ক্ষতি হয় সেক্ষেত্রে বিষয়টি সরকারের দৃষ্টিতে আনার কথাও জানান আমিন উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়