শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিসা ও আকামার মেয়াদ দেখে টিকিট দিচ্ছে সাউদিয়া ও বাংলাদেশ বিমান

লাইজুল ইসলাম: [২] সকাল ৯ টা থেকে শুরু হয় সাউদিয়া এয়ারলাইন্সের রিটিকিটিং কার্যক্রম। সিরিয়াল অনুযায়ী প্রবাসীরা তাদের টিকিট বুঝে নেন। ভিসার কিছু কাগজ না থাকায় অনেকেই ফিরে যান। তবে তারা সব ঠিক করে আনলেই টিকিট পেয়ে যাবেন বলে জানিয়েছে সাউদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ। পরের সিরিয়ালের প্রবাসীদের যাওয়া নিয়ে শঙ্কা।

[৩] এয়ারলাইন্স থেকে বলা হয়েছে, যারা তালিকায় নিজেদের নাম লিখে রেখে গেছে তাদের সবাইকে পর্যায়ক্রমে টিকিট দেয়া হবে। এর বাইরে কাউকে আপাতত টিকিট দেয়া হবে না। কারো সঙ্গে যোগাযোগ করেও লাভ নেই। তাই তালিকা পূরণ করার আহ্বান জানায় কর্তৃপক্ষ।

[৪] প্রবাসী সোহেল বলেন, আমি ভালো ভাবেই টিকিট পেলাম। তবে কিছুটা শংশয়ে ছিলাম। কিন্তু এখন খুব শান্তি লাগছে।

[৫] সাউদিয়া কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ অনেকেই বলছিলেন, টিকিট কি পাওয়া যাবে? যদি সিরিয়াল অনুযায়ী দিতে ৩০ অক্টোবর পেরিয়ে যায়। তখন কি হবে?

[৬] বাংলাদেশ বিমানের মতিঝিল অফিসের সামনেও ভীড় দেখা গেছে প্রবাসীদের। তবে যারা এসেছিলেন তারা সবাই টিকিট নিতে এসেছেন। আগে থেকেই বলা হয়েছিলো যাদের ভিসার মেয়াদ খুব অল্প সময়ে শেষ হচ্ছে তাদের দেয়া হবে টিকিট। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ