শিরোনাম
◈ ইরানের পাল্টা হামলায় কাঁপল ৪ দেশ, লক্ষ্য মার্কিন সামরিক স্থাপনা ◈ ওয়া‌শিংট‌নের চাপিয়ে দেওয়া নির্দেশ মেনে নেবে না ইরান: মুখপাত্র ◈ ৫ মাস চিকিৎসা শেষে আজ রাত দেশে ফিরছেন মির্জা আব্বাস ◈ ১৭ সেপ্টেম্বর কৃষক কার্ড উদ্বোধন, প্রথম দিনেই অর্থ পাবেন ১ লাখ কৃষক ◈ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ◈ পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যবহৃত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ ◈ অবসরের পরই আবার কলকাতায় আস‌ছেন মেসি, এবার মা‌ঠেই খেলবেন! ◈ দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা ◈ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া ভুল, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এখনও মানতে পারেন না তামিম ইকবাল ◈ অটোরিকশায় সোলার চার্জিংয়ে চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণ বিরোধী কালো পতাকা মিছিলে উত্তাল মৌলভীবাজার

স্বপন দেব : [২] সাম্প্রতিক সারাদেশে চলমান ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার নিন্দা জানিয়ে প্রত্যেকটি অপরাধের সাথে জড়িত থাকা সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রোববার সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কালো পতাকা মিছিল করেছে মৌলভীবাজার জেলার স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীবৃন্দ।

[৩] সংগঠক ও সমাজসেবক এবং শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সমাজকর্মী মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক তাকবীর হোসাইন মান্নার সঞ্চালনায় জেলার সামাজিক অঙ্গনে বিভিন্ন ভাবে ভুমিকা পালন করা সংগঠনের নেতৃবৃন্দরা এই কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করে প্রতিবাদ জানান।

[৪] সাম্প্রতিক কালে দেশে ব্যাপকভাবে ধর্ষণ বেড়ে যাওয়ায় মৌলভীবাজার জেলার সেচ্ছাসেবী ও সমাজকর্মীদের উদ্দ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশে সকাল থেকেই সমাজসেবী ও সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্লে কার্ড ব্যানার সহ মিছিলে মিছিলে উওাল হয়ে পরে মৌলভীবাজার শহর।

[৫] এ সময় বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সেই সাথে পৃথক ট্রাইবোনাল গঠন করে ধর্ষণের বিচার ও ধর্ষকের সম্পত্তি বাজেয়াপ্ত করার জোড় দাবি জানানো হয় ।

 

  • সর্বশেষ