শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে প্রখ্যাত আলেম ড. আদিল খান দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন

সিরাজুল ইসলাম: [২] শনিবার রাতে করাচির ২নং শাহ ফয়সাল কলোনীতে এ ঘটনা ঘটে। ডন

[৩] ওই এলাকায় শামা শপিং সেন্টারের বাইরে একটি টয়োটা ভিগো গাড়িতে বসে ছিলেন মাওলানা আদিল খান। এ সময় চালকসহ তাকে গুলি করে হত্যা করা হয়ে। সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ এবং সিন্ধু রেঞ্জার্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা সিসিটিভি ক্যামেরার সাহায্যে তদন্ত শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে।

[৪] স্থানীয় পুলিশ কর্মকর্তা গোলাম নবী মেমন বলেন, মোটরসাইকেলে তিনজন ছিলেন। একজন নেমে গুলি করে। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি সংগ্রহ করা হয়েছে। এ পথে মাওলানা আদিল সচরাচর যাতায়াত করতেন না।

[৫] মাওলানা আদিল খানকে নির্মমভাবে হত্যার ঘটনাকে ‘নিন্দনীয়’ এবং ‘কিলিং টার্গেট’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি দোষীদের শাস্তি নিশ্চিত করারও আশ্বাস দিয়েছেন।

[৬] মাওলানা আদিল খান পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস, পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক সভাপতি আল্লামা সলিমুল্লাহ খানের ছেলে। তিনি জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়