শিরোনাম
◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেট বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেট বিশ্বের তৃতীয় ও এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন শোয়েব মালিক। টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান করার মাইলফলক গড়েছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। ঘরের মাঠে চলমান পাকিস্তান ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্ণামেন্টে এই ইতিহাসে নাম লেখেছেন তিনি।

[৩] টুর্ণামেন্টে খাইবার পাখতুনের হয়ে খেলছেন মালিক। নিজের ষষ্ঠ ম্যাচে এসে দেখেছেন ফিফটি। ৪৪ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কার মারে খেলেছেন ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। ইনিংসের ৪৭তম রান নেয়ার পরই দশ হাজার রানের ক্লাবে লিখিয়েছেন নিজের নাম। ১৫ বছরের ক্যারিয়ারে এই কীর্তি গড়েন তিনি। এর জন্য ৩৯৫টি ম্যাচ খেলতে হয়েছে মালিককে। এর আগে এশিয়ার কোনো ব্যাটসম্যান এমন খ্যাতিতে নাম লেখাতে পারেননি।

[৪] তবে ক্রিকেট বিশ্বের আরও দুই তারকা ১০ হাজার রান করেছেন টি-টোয়েন্টিতে। যাদের দুইজনই ক্যারবিয়ান তারকা। ৪০৪ ম্যাচ খেলে ৩৯৬ ইনিংসে ১৩২৯৬ রান এখন ক্রিস গেইলের। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাইলফলক স্পর্শ করা কাইরন পোলার্ড ৫১৮ ম্যাচে ৪৬২ ইনিংসে ১০৩৭০ রান করেছেন এখন পর্যন্ত।

[৫] এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে শোয়েব মালিক ৩৯৫ ম্যাচের ৩৬৮ ইনিংসে ১০০২৭ রান নিয়ে মাইলফলক স্পর্শ করেছেন। অবশ্য এই স্থানটি দখল করার সুযোগ ছিল ব্রেন্ডন ম্যাককালামের কাছে। কিন্তু ৩৭০ ম্যাচের ৩৬৪ ইনিংসে ৯৯২২ রান করে এই কিউই কিংবদন্তি অবসর নেওয়ায় সেটি আর সম্ভব হয়নি। বর্তমানে তাঁর অবস্থান চার নম্বরে। - দ্যা গ্যালারি

  • সর্বশেষ