শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশাশুনিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে থানায় এজাহার

সাতক্ষীরা প্রতিনিধি : [২] জেলার আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামে এক তরুনীর শ্লীলতাহানি ঘটিয়েছে স্থানীয় ছাত্রলীগ নেতাসহ কয়েকজন বখাটে যুবক। তারা এ ঘটনা নিয়ে থানা পুলিশ করলে আরও বিপদ হবে বলেও হুমকি দিয়েছে। নির্যাতিতা ওই তরুণী এ ঘটনায় আশাশুনি থানায় শনিবার রাতে ছাত্রলীগ নেতাসহ ছয় জনের নামে একটি এজাহার জমা দিয়েছেন।

[৩] অভিযুক্তরা হলেন, খাজরা ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাকিব বিল্লাহ, রায়হান খোকা, আল আমিন মোড়ল, মো. শুভ, মামুন হোসেন বাবু ও মজনু সরদার। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত চলছে।

[৪] থানায় দেওয়া এজাহারে ওই তরুণী উল্লেখ করেন, যে গত শুক্রবার বিকালে তিনি চাচার মোটর সাইকেলের পেছনে বসে সাতক্ষীরা আসছিলেন। এ সময় কাপসন্ডা স্কুলের কাছে কয়েকজন বখাটে যুবক তাকে গাড়ি থেকে নামিয়ে জাপটে ধরে। তাকে বিয়ে করতে হবে বলে জানায় সাকিব বিল্লাহ নামের এক যুবক। তারা তার কাপড় চোপড় টেনে হেঁচড়ে ছিড়ে ফেলে। এমনকি ষ্পর্শকাতর স্থানে হাত দেয়। তিনি জানান, লজ্জাকর অবস্থায় পড়ে তিনি দৌড়ে পালিয়ে যান। এর পরপরই তিনি আশাশুনি থানায় যেয়ে একটি এজাহার দিয়েছেন। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটত করতে পারেনি।

[৫] অভিযোগ করে তিনি আরও বলেন, খাজরা ইউপির ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাকিব বিল্লাহ, রায়হানউদ্দিন খোকা ও আলামিনসহ ছয়জন বখাটে এই ঘটনা ঘটায়। তিনি এর বিচার দাবি করেন।

[৬] আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, ওই তরুনী থানায় একটি এজাহার জমা দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত বাছাই করছি। অভিযোগ সঠিক হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি আরো জানান।

[৭] এ ব্যাপারে জানতে চাইলে সাকিব বিল্লাহর ভাই খাজরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাকিবিল্লাহ বলেন, এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি।

[৮] অপরদিকে, আশাশুনি উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হক জানান, অভিযোগ সঠিক হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়