শিরোনাম
◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের ভেতরে সরকার আছে : শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট: সরকারের ভেতরেও সরকার আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান৷

সরকারকে দুর্বল করে রাখার জন্য অতি উৎসাহী একটি মহল খেলছে, বলেন তিনি৷

ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়' এর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য৷

শামীম ওসমান বলেন, ‘‘একটি অতি উৎসাহী মহল নিজেদের স্বার্থ আদায় করার জন্য দে আর প্লেয়িং আ গেইম (তারা একটি খেলা খেলছে)৷ এটাকে অনেক সময় বলা হয়, সরকারের ভেতর সরকার থাকে যাতে সরকারকে দুর্বল রাখতে পারলে দে ক্যান টেক দেয়ার বেনিফিট (তারা তাদের সুবিধা আদায় করতে পারে)৷''

তবে আওয়ামী লীগ এতো দুর্বল নয় বা আওয়ামী লীগ জনগণ থেকে এতো বিচ্ছিন্ন নয় যে ক্ষমতায় আসতে হলে কোন শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা লাগবে তার, বলেন শামীম ওসমান৷

গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘‘আমার ক্ষেত্রে আমি বলব যে আমরা (আমি) জনগণের ভোটে হয়েছি৷ আমি তো সব জায়গায় ছিলাম না৷ আর একথাও বলব না যে কোন অনিয়ম হয়নি৷''

অনেক ক্ষেত্রে অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সফলতাকে থামিয়ে দিতে কেউ কেউ কোন কোন জায়গায় এই ঘটনাগুলো ঘটিয়েছে৷

নারায়ণগঞ্জে মাদকের প্রসার ঠেকাতে নিজের কাজের কথা উল্লেখ করে শামীম উসমান বলেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে মাদক ঠেকাতে কাজ করছেন৷ তবে এ বিষয়ে নানা প্রতিবন্ধকতার কথাও বলেন তিনি৷

‘‘আমি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিকল্পনামাফিক কাজ করেছি৷ তবে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আর কিছুই করার থাকে না৷ দায় এসে পড়ে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের উপর৷''

কোভিড -১৯ মোকাবেলায় ৬৪ জেলায় সচিবদের দায়িত্ব দেয়া হয়েছে৷ সরকারে এমন সিদ্ধান্ত সংসদ সদ্যসরা যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতা প্রমাণ করে কিনা, এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘‘এমপিদের দায়িত্বই তো জনগণের পাশে থাকা৷ আর এটি প্রধানমন্ত্রীর সাফল্য যে সর্বোচ্চ পর্যায়ের আমলাতন্ত্রকে তিনি... (এখানে যুক্ত করেছেন)৷''

দেশ পরিচালনায় সরকার কতোটা সফল বা ব্যর্থ এমন প্রশ্নের উত্তরে শামীম উসমান বলেন ‘‘সরকারের কাছে আমার প্রশ্ন ২০০১ সালের পর ধর্ষণের ঘটনার, ২০১৩-১৪ সালে আগুন দিয়ে মানুষ পোড়ানোর ঘটনার বিচার হলো না কেন?''

পূর্বপশ্চিমবিডি

 

  • সর্বশেষ