শিরোনাম
◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে আবর্জনার স্তুপে মিলল নির্বাচনী ব্যালট

ডেস্ক রিপোর্ট: আসন্ন মার্কিন নির্বাচনের ব্যালট পেপার ও রাজনৈতিক প্রচারপত্রসহ প্রায় ২ হাজার চিঠিপত্র পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে আবর্জনার স্তুপে। সম্প্রতি নিউ জার্সির অরেঞ্জ ও পশ্চিম অরেঞ্জ এলাকার আবর্জনার স্তুপে ব্যালট পেপারসহ চিঠি ফেলে দেওয়ার অভিযোগে নিকোলাস বউচেন নামে একজন ডাককর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, নিকোলাস গত জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক পরিষেবা কর্মী হিসাবে কাজ শুরু করেছিলেন। মাত্র চার মাসেরও কম সময় ডাক বিভাগে কাজ করার পরে এক সপ্তাহের মধ্যে বার্গেন ও এসেক্স কাউন্টির ৬২৭টি প্রথম শ্রেণির চিঠি, ৯৯টি সাধারণ নির্বাচনের ব্যালট, ২৭৬টি রাজনৈতিক প্রচারপত্র এবং আরও চিঠিপত্র তিনি ডাষ্টবিনে ফেলে দেন। ঠিক কী কারণে তিনি এসব চিঠিপত্র তিনি আবর্জনার স্তুপে ফেলে দিয়েছেন তা জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পশ্চিম অরেঞ্জের এলাকার বাসিন্দা সাইমন জানায় তারা বেশ কয়েকদিন ধরে কোনো চিঠিপত্র পাচ্ছিলেন না। তারা চিঠির জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু এক সপ্তাহে কোনো চিঠিই তারা পাননি। এতে তারা ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই পার্শ্ববর্তী আবর্জনার স্তুপ থেকে বাতাসে উড়তে দেখেন কিছু চিঠিপত্র। আরও কয়েকজন প্রতিবেশি মিলে ডাষ্টবিনের কাছে গিয়ে তারা অনেকগুলো চিঠি এবং নির্বাচনী ব্যালট পেপার দেখতে পান। স্থানীয় পুলিশকে ঘটনাটি জানানোর পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে এবং সংশ্লিষ্ট এলাকার চিঠিপত্র বিতরণকারী ডাককর্মিকে গ্রেপ্তার করে।

তদন্তকারীরা বলছেন, বউচেন গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অরেঞ্জ ও পশ্চিম অরেঞ্জ এলাকার বাসিন্দাদের নামে আসা এসব চিঠিপত্র আবর্জনার স্তুপে ফেলে দিয়েছেন। তদন্তকারী কর্মকর্তা হাওয়ার্ড ডিঞ্জার বিষয়টিকে রহস্যজনক ও হাস্যকর বলে মন্তব্য করেছেন।

চিঠি বিতরণে বিলম্ব এবং চিঠি বিতরণে বাধা দেওয়ার অভিযোগে বউচেনকে ফেডারেল আদালতে হাজির করা হয়েছিল। প্রসিকিউটররা বলছেন, তাকে গ্রেপ্তারের পর নিজের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো স্বীকার করেছেন। তবে তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না বলে তদন্তকারী কর্মকর্তারা মনে করেছেন।যুগান্তর

  • সর্বশেষ