শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে না: ন্যাটো সামরিক জোট

সিরাজুল ইসলাম: [২] সংস্থার মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে। দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি যখন অনুমোদন দেবে; ঠিক তখনই শুধুমাত্র দেশটিতে ন্যাটো সামরিক জোট তাদের মিশন শেষ করবে। ট্রাম্পের বক্তব্যের জবাবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা ববেলন। পার্সটুডে

[৩] বুধবার ট্রাম্প বলেন, চলতি বছরের ক্রিসমাস অনুষ্ঠানের মধ্যেই আমেরিকা তার সমস্ত সেনা আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে আনবে। প্রতিক্রিয়ায় স্টলটেনবার্গ বলেন, আমরা সবাই এক সঙ্গে সিদ্ধান্ত নিয়ে আফগান যুদ্ধ শুরু করেছি। ভবিষ্যতে সেনা প্রত্যাহারের ব্যাপারেও সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সময়ে ন্যাটো সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যাবে।

[৪] ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন বিশ্ব বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাতের লক্ষ্য নিয়ে দেশটিতে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। সেই সময় মার্কিন বাহিনীর পথ অনুসরণ করে ন্যাটো জোটের অন্য সদস্যদেশগুলোও আফগানিস্তানে সেনা মোতায়েন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়