শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে বৃদ্ধকে দিলেন হুইল চেয়ার, নিলেন তার দায়িত্ব মানবিক ইউএনও রোকসানা

খাদেমুল মোরসালিন: [২] এক বৃদ্ধ মায়ের হুইল চেয়ারের আবেদন। আমার পাশের গ্রামের এই বৃদ্ধ মায়ের বয়স বর্তমান ৮৫ বছর।

[৩] চলতে পারেন না, পিরার ওপর ভর দিয়ে চলতে হয়। আমাকে যদি কেউ একটা চলার মত কিছু দিতো আমি তার জন্য দোয়া করতাম। এমন করে বললেন বৃদ্ধ মা। গ্রুপের সদস্য হয়ে আপনাদের কাছে আকুল আবেদন এটি। দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

[৪] এভাবে সম্প্রীতি ফেসবুকে মাগুড়া স্বাধীন বাংলা ক্রীড়া চক্রের সদস্যরা তাদের গ্রুপে আবেদন করলে নজরে পড়ে কিশোরগঞ্জ উপজেলার মানবিক উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোকসানা বেগমের। তিনি তাৎক্ষণিক মুঠোফোনে ওই বৃদ্ধের খোঁজখবর নেন ও একটি হুয়েল চেয়ার প্রদানের আশ্বাস দেন।

[৫] বুধবার বিকাল ৫ টায় উপজেলার মাগুড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাগুড়া উত্তর পাড়ায় ওই বৃদ্ধের বাড়িতে একটি হুয়েল চেয়ার নিয়ে উপস্থিত হন মানবিক উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম। তিনি নিজেই বৃদ্ধকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে ওই বৃদ্ধের সাথে কথা বলেন। তার শারীরিকসহ অন্যান্য খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল

[৬] উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোকসানা বেগম বলেন- সম্প্রীতি ফেসবুকের মাধ্যমে এ বিষয়টি জানতে পারি। ডিসি স্যারও পোষ্টটি দেখেছেন। ডিসি স্যারের নির্দেশনায় ওই বৃদ্ধ মাকে হুইল চেয়ার প্রদান করা হল। ওই বৃদ্ধের যাতে আর্থিক সমস্যা না হয় সে জন্য সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় নেয়া হবে। এসময় ওই বৃদ্ধের দায় দায়িত্ব কাঁধে তুলে নেয়ার আশ্বাস প্রদান করেন মানবিক এ উপজেলা নির্বাহী অফিসার। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ