শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ভোলা প্রতিনিধি: [২] শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] নিহতরা হচ্ছে- ভেদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া গ্রামের মুদি ব্যবসায়ী মো. জসিমের মেয়ে আফিফা (৭) ও মুনতাহা (৫)।

[৪] স্থানীয় বাসিন্দা মো. মঞ্জু ইসলাম জানান, দুই বোন তাদের বাড়ির সামনের পুকুরে গোসল করতে পানিতে নামে। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দুজনকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই বোনের মরদেহ পাওয়া যায়।

[৫] ভোলা মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়