শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারিয়াকান্দিতে পায়ের রগ কেটে ফেলে যাওয়া শিক্ষকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি: [২] জেলার সারিয়াকান্দিতে পায়ের রগ কেটে দেওয়া অবস্থায় উদ্ধার হওয়া শফিকুল মাষ্টার (৫৫) নামে এক স্কুল শিক্ষকের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সারিয়াকান্দি থানার ওসি আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] নিহত শফিকুল মাষ্টার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মৃত হাই তুল্লাহ প্রামাণিকের ছেলে। সে বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল গত বুধবার সকালে তার বগুড়া সদরের নারুলীর বাসা থেকে বের হয়ে গাবতলী উপজেলার দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ে যান। সারাদিন তিনি দুর্গাহাটা এলাকাতেই ছিলেন। রাতে তিনি আর বাড়ি ফিরেননি।

[৫] এদিকে বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি উপজেলার মাঝবাড়ী গ্রামের কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার পথে তালদহ মাঠে কাঁচা রাস্তার ওপর দুই পায়ের রগ কাটা এবং মাথায় আঘাতপ্রাপ্ত শফিকুল মাষ্টারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে সারিয়াকন্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় শফিকুল মাষ্টারকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৬] সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন এ প্রতিবেদক-কে বলেন, বৃহষ্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে শফিকুল মাষ্টারকে উদ্ধার করে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। উক্ত ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা প্রক্রিয়াধীন। সেই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যহত আছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ