শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবির উদ্যোগে নারীর সম্মানে পাঁচ ক্রিকেটারের ভিডিও বার্তা

নিজস্ব প্রতিবেদক: [২] এতদিন নিজ নিজ অবস্থান থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মুশফিক-সাকিবরা। প্রত্যেকেই নিজেদের ফেসবুক পেজে নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) উদ্যোগে ভিডিও বার্তায় নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বললেন জাতীয় দলের পাঁচ ক্রিকেটার।

[৩] শুক্রবার এই বার্তায় নারীর প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের শীর্ষ পাঁচ ক্রিকেটার। ভিডিও বার্তায় কথা বলেছেন মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক সৌরভ ও সৌম্য সরকার। বিসিবির হোয়াটসআপ গ্রুপে সেই ভিডিও পোস্ট করা হয়।

[৪] যেখানে শুরুতেই কথা বলেন মুশফিকুর রহীম। তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার আপনার আমাদের বোনদের উপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন সত্যিকারের মানুষ হোন।

[৫] একতাবদ্ধের আহ্বান জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, এখন সময় এসেছে সবাই আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি। এবং এদের মুখোশ খুলে দেই।

[৬] মুমিনুল হক সৌরভ বলেন, চলুন আমরা নিজেদের মানুষ হিসাবে প্রমাণ করি। এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি। নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল বলেন, নিজ নিজ পরিবারের নারী সদস্যের কথা ভাবুন। এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন। হার্ড হিটার ওপেনার সৌম্য বলেন, নারীকে সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়