শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী সুবর্ণচরে মাস পার হলেও উদ্ধার হয়নি অপহৃত মাদ্রাসা ছাত্রী

মাহবুবুর রহমান: [২] নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মাদ্রাসাছাত্রী মাস পার হয়ে গেল এখনও উদ্ধার না হওয়ায় সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।

[৩] সংবাদ সম্মেলনে অপহৃত মাদ্রাসাছাত্রী বাবা জানান আমার মেয়েকে বখাটে রহিম উল্যা ও তার বাহিনীর সদস্যরা অপহরণ করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে মামলা তুলে নেয়ার জন্য। তা না হলে আমার মেয়েক হত্যা করে মেরে ফেলার ভয় দেখাচ্ছে।

[৪] তিনি আরো জানান, আমরা থানায় গিয়ে বারবার জানালে তারা এ বিষয়ে কোন ধরনের সহযোগিতা করছে না।

[৫] এই ঘটনার দিন যতই বাড়ছে ততোই আমরা আতঙ্কে দিন যাপন করছি। তাই আমরা আপনাদের মাধ্যমে আমার মেয়েকে অপহরণ থেকে উদ্ধার ও আমাদের নিরাপত্তা নিশ্চিত এর দাবি জানাচ্ছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়