শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদপুরে ১৩ দিন স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, খালু গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: [২] জেলার ফরিদগঞ্জে প্রবাসী ভায়রার স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে আপন খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বুধবার (৭ অক্টোবর) রাতে, লক্ষীপুরের রায়পুর উপজেলার নতুন বাজার এলাকা থেকে ভুক্তভোগীর পরিবারের লোকজন অভিযুক্ত কামরুল ইসলাম (৪০) কে আটক করে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় ধর্ষিতার কিশোরীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুলিশ অভিযুক্তকে চাঁদপুর আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৪] দায়েরকৃত মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, রূপসা উত্তর ইউনিয়নের রস্তুমপুর গ্রামে ওই কিশোরীর বাড়ি। সে পাশের গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণণির শিক্ষার্থী। তার আপন খালু কামরুল ইসলাম দুই বছর আগে কিশোরীকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় কামরুল কৌশলে ধর্ষণের সেই ভিডিও চিত্র ধারণ করে রাখে। পরবর্তীতে ওই ভিডিওর ভয় দেখিয়ে আরও কয়েকবার ধর্ষণ করে। সবশেষ গত ২৫ সেপ্টেম্বর কিশোরীকে কৌশলে অপহরণ করে পার্শবর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার নতুন বাজার এলাকায় একটি বাসায় আটকে রাখে। সেখানে টানা ১৩ দিন কিশোরীটিকে ধর্ষণ করে খালু।

[৫] এ ঘটনার শিকার ভিকটিম কিশোরীকে বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষাসহ আদালতে তার ২২ ধারায় জবানবন্দি রের্কড করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়