শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণ চেষ্টা মামলার আসামি ধরতে যাওয়া হামলায় পুলিশসহ আহত ৪

ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের কাঁকরাধারী গ্রামে ধর্ষণ চেষ্টা মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তারের সময় দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছেন। এসময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করতে পারেনি তারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার দুপুরে ওই গ্রামের বাসিন্দা গুঠিয়া আইডিয়াল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে শ্লীলতাহানী এবং ধর্ষণের চেষ্টা করে দুই সহোদর বখাটে সুমন রাড়ি ও সুজন রাড়ি। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বুধবার (৭ অক্টোবর) উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। কিন্তু বৃহস্পতিবার রাতে গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছত্তার মোল্লা ও তার সহযোগী শাহআলম সরদার ওই ঘটনায় শিক্ষার্থীর পরিবারকে চাপ করে সালিশ মিমাংসায় বসে।

এরপর শিক্ষার্থীদের পরিবারের দেয়া খবরে পুলিশ সেখানে গিয়ে দুই সহোদরকে গ্রেপ্তার করে থানায় নেয়ার সময় তাদের উপর হামলায় চালায় সালিশ আয়োজকরা। এসময় তারা আসামিদের ছিনিয়ে নেয়। হামলায় পুলিশের এসআই নিজামুদ্দিন ও এএসআই নুরুল ইসলামসহ স্থানীয় আরও ২ জন আহত হয়। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় সরকারি কাজে বাঁধাদান ও পুলিশের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শিক্ষার্থীর পরিবারকে বাড়তি নিরাপত্তার কথাও বলেন তিনি। সূত্র: নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়