শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্টে সর্বাধিক উইকেট শিকারিকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক, মূল চরিত্রে তামিল অভিনেতা বিজয় সেতুপতি

এল আর বাদল : [২] বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে সর্বাধিক উইকেট শিকারিকে নিয়ে এবার তৈরি হচ্ছে বায়োপিক।

[৩] ২০১০ সালের জুলাইয়ে কেরিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন মুরলিধরন। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে শেষ উইকেটটি নিয়ে ৮০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন। টেস্টে প্রথম বোলার হিসেবে ৮০০ উইকেট শিকার করেন তিনি।

[৪] মুরলিধরনের ৮০০ উইকেট শিকারের কীর্তিকে প্রধান বিষয় হিসাবে রেখেই তৈরি হবে বায়োপিক। বায়োপিক-এর নামও রাখা হয়েছে ‘৮০০’। মুরলির চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় সেতুপতি। ছবিটি পরিচালনা করবেন এমএস ত্রিপাঠী। ইতিমধ্যেই মুরলির চালচলন অঙ্গভঙ্গি অনুসরণ করতে শুরু করে দিয়েছেন অভিনেতা বিজয়।

[৫] ভক্তরাও মনে করছেন মুরলির চরিত্রে অভিনয়ের জন্য তিনি সঠিক। ৪৮ বছর বয়সী ক্রিকেট কিংবদন্তির বায়োপিক নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়ায়। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়