শিরোনাম
◈ কানাডায় নতুন পিআর পাওয়ার নতুন সুযোগ, তিন বছরে নেওয়া হবে ১১ লাখ ৪০ হাজার অভিবাসী ◈ দুবলার চরে সাগরে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটকের, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ◈ ক্ষতিকর উপাদান থাকায় নিষিদ্ধ গৌরী ক্রিম, দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩০০ পিস জব্দ ◈ মিথিলার পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠল সামিরা খান মাহির মাথায় ◈ লাইসেন্স ছাড়া অনলাইনে বিক্রি করা যাবে না চাঁদপুরের ইলিশ, আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে ◈ আসামি ছিনিয়ে নেওয়া থেকে পুলিশ হত্যা, বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাঝুঁকি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার দেখা মিলল বিপন্ন প্রজাতির ‘যশোরের হনুমান’, ক্যাম্পাসে চাঞ্চল্য ◈ ৭ নভেম্বর কোনো দলের একক সম্পত্তি নয়, এটি জাতীয় অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এইচএসসি ফল চ্যালেঞ্জে ১০ লাখের বেশি আবেদন, শিক্ষা বোর্ডের আয় ১৫ কোটি ৫৬ লাখ টাকা ◈ শ্রীলঙ্কাকে ৪৫ রা‌নে হারিয়ে যুব এশিয়া কা‌পের সেমিফাইনা‌লের পথে বাংলাদেশ 

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 সবাই ছাত্রলীগের দুর্নাম খোঁজে অথচ ছাত্রলীগের বিশাল ইতিহাস রয়েছে, বললেন প্রতিমন্ত্রী খালিদ

ডেস্ক রিপোর্ট : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সবাই ছাত্রলীগের দুর্নাম খোঁজে অথচ ছাত্রলীগের বিশাল ইতিহাস রয়েছে। সেটি কেউ দেখে না। যারা অপরাধ করে, তাদের পরিচয় অপরাধী। এমন লোকদের ব্যাপারে আওয়ামী পরিবারকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জ পৌর টাউন হলে বঙ্গবন্ধু পরিষদ জেলা সভাপতি আবুল খায়েরসহ করোনাকালীন সময়ে মৃত্যুবরণকারী আওয়ামী পরিবারের নেতাদের স্মরণে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেটে তরুণী গণধর্ষণ প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, নির্যাতনের শিকার মেয়েটিকে ছাত্রলীগের নেতারাই উদ্ধার করেছে। অথচ কেউ তাদের প্রশংসা করেনি। সবাই ছাত্রলীগের দুর্নাম খোঁজে অথচ ছাত্রলীগের বিশাল ইতিহাস রয়েছে। সেটি কেউ দেখে না। যারা অপরাধ করে, তাদের পরিচয় অপরাধী। এমন লোকদের ব্যাপারে আওয়ামী পরিবারকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, পথভ্রষ্ট মানুষ দেশের সব জায়গাতেই আছে। যাদের কর্মকাণ্ডে সরকারের দুর্নাম হয়। এসব মানুষের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় শোকসভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, লুৎফুর রহমান তালুকদার, মনোয়ার আলী, ডা. অসীত রঞ্জন দাশ, আতাউর রহমান সেলিম, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, রুহুল হাসান শরীফ সুলতান মাহমুদ, হুমায়ুন কবির রেজা, ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, ফয়জুর রহমান রবিন প্রমুখ।

এর আগে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের রোগমুক্তি কামনায় জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন প্রতিমন্ত্রী কেএম খালিদ।

পূর্বপশ্চিমবিডি

  • সর্বশেষ