শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজারবাইজানের হাতে কোনঠাসা হওয়ায় আর্মেনিয়ার গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত

ডেস্ক রিপোর্ট : বিরোধপূর্ণ নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে চলমান যুদ্ধে আজারবাইজানের হাতে কোনঠাসা হওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার আর্মেনিয়ার গোয়েন্দাপ্রধান আর্গিস্তি কিয়ারামিয়ানকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সার্কিসিয়ান তাঁর ক্ষমতা বলে একটি ডিক্রির মাধ্যমে কিয়ারামিয়ানকে তার পদ হতে অব্যাহতি দিয়েছেন। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পরামর্শ অনুযায়ী কিয়ারামিয়ানকে তার পদ হতে অব্যাহতি দেয়া হয়।

ওই ডিক্রিতে তাকে ছাঁটাই করার কোনো কারণ জানানো হয়নি। এতে বলা হয়েছে কিয়ারামিয়ানকে গত জুনে এ পদে নিয়োগ দেয়া হয়েছিল।

কিয়ারামিয়ানকে এমন এক সময়ে পদচ্যুত করা হলো যখন আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজানের সাথে যুদ্ধে মারাত্মকভাবে বিপর্যস্ত। ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ সংঘাতে এ মুহূর্তে আর্মেনিয়া ভীষণ নাজুক অবস্থায় আছে। এরই মধ্যে আর্মেনিয়ার তিন শতাধিক সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আর্মেনীয় সেনাবাহিনী ১৯৯১ সালে নগার্নো-কারাবাখ দখল করার পর, সাবেক সোভিয়েতে ইউনিয়নভুক্ত দুই রাষ্ট্রের মধ্যে বৈরিতা শুরু হয়। আন্তর্জাতিকভাবে নাগার্নো-কারাবাগ আজারবাইজানের বলে স্বীকৃত। তবে তা দখলে আছে আর্মেনিয়ার।

২৭ সেপ্টেম্বর হতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির কথা বলা হলেও কোনো পক্ষই এখনো তাতে কর্ণপাত করেনি। উভয় পক্ষই বেসামরিক মানুষ ও সামরিক বাহিনীর উপর আক্রমণ অব্যহত রেখেছে।

সূত্র : ডেইলি সাবাহ।

  • সর্বশেষ