শিরোনাম
◈ ফরেস্টের কাছে হেরে হ্যাটট্রিক হারের লজ্জায় ম‌্যান‌চেস্টার সিটি ◈ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি ◈ সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, ধ্বংস করল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ◈ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী ◈ দেশি ডিমের নামে কী কিনে খাচ্ছি আমরা? (ভিডিও) ◈ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবাজারের ৭৫-৮০% বিদেশি এয়ারলাইনসের দখলে, যাত্রী বাড়লেও আয়ের সিংহভাগ যাচ্ছে বিদেশে ◈ ইরানের কেশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণ ◈ তেল গ্যাস বিদ্যুৎ ও সারের দাম বাড়া‌তে চাপ দি‌চ্ছে আইএমএফ ◈ আরব দলগুলোর সঙ্গে জোট হলে ইসরাইলের পতন হবে: নেতানিয়াহু ◈ আ‌র্সেনাল জিত‌লো অধিনায়কের গোলে, শীর্ষস্থান আরও মজবুত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘সময় নষ্ট’ মন্তব্য করে বাইডেনের সঙ্গে ভার্র্চুয়াল বিতর্ক প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ায় দেশটির প্রেসিডেন্ট বিতর্কের আয়োজক কমিটি ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের সঙ্গে তার দ্বিতীয় বিতর্কটি ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেয়। এই খবরে ক্ষুদ্ধ ট্রাম্প ফক্স বিজনেসকে টেলিফোনে বলেছেন, ‘আমি ভার্চুয়াল বিতর্কে অংশ নিয়ে কোনোভাবেই আমার সময় নষ্ট করছি না।’ এপি/সিএনএন/বিবিসি

[৩] এর আগে বিতর্ক কমিটি জানায়, আগামী ১৫ অক্টোবরের দ্বিতীয় প্রেসিডেন্ট বিতর্ক ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। দুই প্রার্থী দুই ভিন্ন স্থানে থেকে বিতর্ক করবেন। বিতর্কের মডারেটর থাকবেন সি-স্প্যানের রাজনৈতিক সম্পাদক স্টিভ স্কুলি। মিয়ামি থেকে তিনি ট্রাম্প ও বাইডেনকে বিতর্কের প্রশ্নগুলো করবেন।

[৪] ট্রাম্প বলছেন, ‘ভার্চুয়াল বিতর্ক বাইডেনকে সুবিধা দেবে। কম্পিউটারের পেছনে বসে বিতর্ক করাটি জঘন্য বিষয়। তারা যে কোনো সময় লাইন বন্ধ করে দেবে। আমি কোনোভাবেই ভার্চুয়াল বিতর্ক করছি না।’ জো বাইডেনের প্রচারণা শিবির জানিয়েছে, ‘বাইডেন আমেরিকান জনগণের সঙ্গে সরাসরি কথা বলতে প্রস্তুত। তিনি দ্বিতীয় বিতর্কে অংশ নিতে যাচ্ছেন।’

[৫] এদিকে ট্রাম্পের বিতর্ক প্রত্যাখ্যান করা নিয়ে বিতর্ক কমিটির চেয়ারম্যান ফ্রাঙ্ক ফারেনকোপ বলেছেন, ‘কোনো প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্কে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। এর আগে ১৯৮০ সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার প্রথম বিতর্কে অংশ নিতে প্রত্যাখ্যান করেন। এটি ব্যক্তির ওপর নির্ভর করে।’

[৬] গত ২৯ অক্টোবরের প্রথম প্রেসিডেন্ট বিতর্ককে ‘বিশৃঙ্খল’ ও ‘তীব্র কটুক্তিপূর্ণ’ বলে মন্তব্য করেছে মার্কিন গণমাধ্যমগুলো। তবে স্থানীয় সময় ৭ অক্টোবর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স ও কমলা হ্যারিসের মধ্যকার বিতর্ক সে তুলনায় অনেক স্থির ও সুশীল ছিলো।

 

  • সর্বশেষ