শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আপনাদের এখানে থাকতেই ভালো বাংলা শিখে ফেলবো: বিক্রম দোরাইস্বামী

কূটনৈতিক প্রতিবেদক : [২] ঢাকায় ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, আমি যদিও ভালো বাংলা বলতে জানি না কিন্তু শিখে ফেলবো।

[৩] বৃহস্পতিবার ইন্ডিয়া হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

[৪] সোমবার ঢাকায় এসে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণায়ের চিফ অব প্রটোকল আমানুল হকের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের এই কর্মকর্তা। তিনি ঢাকায় ভারতের ১৭তম হাইকমিশনার।

[৫] বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র সার্ভিসের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। তিনি দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস এবং বাংলাদেশ-মিয়ানমার ডিভিশনের যুগ্ম সচিব ছিলেন।

[৬] তার জন্ম ভারতের তামিলনাড়ুতে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে বিক্রম দোরাইস্বামীর বাবা বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মিত্রবাহিনীর পাশাপাশি থেকে তৎকালীন পশ্চিম পাকিস্তান সীমান্তে যুদ্ধ করেছেন। তিনি কিছু সময় সাংবাদিকতাও করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়