শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদিতমারীতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার আদিতমারী উপজেলায় সতীনদীতে ডুবে ফুয়াদ আপন আলী (৮) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বড় কমলাবাড়ী গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ফুয়াদ ওই এলাকার মনির উদ্দিনের ছেলে। সে স্থানীয় বড় কমলাবাড়ী আলোকীত প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

[৪] স্থানীয়রা জানান, পাড়ার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে সতি নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যায় ফুয়াদ। এ সময় বন্ধুদের চিৎকারে স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে শিশুটির মরদেহ উদ্ধার করে।

[৫] আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গুলফাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়