শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিবারাত্রির টেস্ট দিয়ে শুরু ভারতের অস্ট্রেলিয়া সিরিজ

স্পোর্টস ডেস্ক: [২] আগামী ১০ নভেম্বর আইপিএল শেষ করে দুবাই ছাড়বেন ভারতের ক্রিকেটাররা। জাতীয় দলের যারা খেলার সুযোগ পাবেন তারা উড়াল দেবেন অস্ট্রেলিয়ায়। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে চার টেস্টের সিরিজ খেলার পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলার কথা রয়েছে বিরাট কোহলিদের।

[৩] লম্বা বিরতি কাটিয়ে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেট মাঠে ফিরছে অস্ট্রেলিয়ায়। প্রথমেই গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। এরপর মেলবোর্নে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক বক্সিং ডে টেস্ট।

[৪] সিডনি ও ব্রিসবেনে হবে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচ। আরব আমিরাতে হওয়া এবারের আইপিএল শেষ করে সেখান থেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ভারতীয় দলের। বেশ কিছু গণমাধ্যমের বরাতে জানা যায়, আইপিএল শেষে বিশেষ চার্টার্ড বিমানে অস্ট্রেলিয়া উড়ে যাবেন ভারতের ক্রিকেটাররা। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়