শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জমজমাট বিতর্কে কমলার বিপরীতে পেন্স ছিলেন নিস্প্রভ

রাশিদুল ইসলাম : [২] বিতর্কের শুরুতেই কোভিডে মার্কিনীদের মৃত্যু ও ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা নিয়ে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস আক্রমণ করলে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাকে ভাইরাস নিয়ে রাজনীতি করতে নিষেধ করেন। অনেকটা আত্মপক্ষ সমর্থন করে বলেন, ট্রাম্প শুরুতেই পদক্ষেপ নিয়েছেন। কিন্তু কমলা একাধিক তথ্যসূচক ব্যবহার করে সাঁড়াশী আক্রমণ করেন। সিএনএন

[৩] মাইক পেন্স ২০০৮ সালে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ইনফ্লুয়েঞ্জায় হাজার হাজার মার্কিনী মারা যাওয়ার ঘটনা থেকে এবার ট্রাম্প প্রশাসন শিক্ষা নিয়ে কোভিড মোকাবেলায় কাজ করেছে বললেও কমলার বাক্যবাণে টেকা যায়নি।

[৪] বিতর্কের শুরুতে সঞ্চালক ইউএস টুডের সাংবাদিক সুজান পেজ কোভিডে সংক্রমিত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সুস্বাস্থ্য কামনা করেন। পেন্স ও কমলার প্রথম সরাসরি এই বিতর্ক নিয়ে মার্কিন মুল্লুক ছাড়াও সারাবিশ্বে ছিল প্রবল আগ্রহ।

[৫] ডেমোক্রেটরা নির্বাচনে জয় পেলে মার্কিনীদের কর বৃদ্ধি করবেন বলে মাইক পেন্স বললে এর জবাবে কমলা বলেন, জো পরিষ্কার করে বলেছেন, বছরে চার লাখ ডলারের কম আয়ের লোকজনের কোনো কর বাড়ানো হবে না।

[৬] ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর বক্তৃতা দিয়েছেন, প্রয়াত সিনেটর জন ম্যাককেইন সম্পর্কে বিরূপ কথা বলেছেন কমলার এমন বক্তব্যের জবাবে পেন্স বলেন, যুক্তরাষ্ট্রের জনগণকে তিনি আশ্বস্ত করতে চান, ট্রাম্প সেনাবাহিনীকে ভালোবাসেন।

[৭] বিতর্কের মাঝে একটি মাছির উড়ে এসে পেন্সের মাথায় বসে এবং দুই মিনিট অবস্থান করার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

[৮] তবে বর্ণবাদ নিয়ে আলোচনায় পেন্স সাহসের সঙ্গে জানান মিনেসোটায় জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড তাকে মর্মাহত করেছে। এরপরও দাঙ্গা ও লুটপাটের কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না।

[৯] বিতর্কে কমলা চীনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ‘শুল্ক যুদ্ধেরও’ বিরোধিতা করে বলেন এর ফলে উৎপাদন খাতে মন্দা দেখা দিয়েছে। অথচ শুল্ক যুদ্ধে আপনারা হেরে গেছেন। আপনারা হেরেছেন, বলেন কমলা হ্যারিস। পাল্টা জবাবে পেন্স বলেন, চীনের সঙ্গে জো বাইডেন কখনো এই যুদ্ধ করেননি। বাইডেন গত কয়েক দশক ধরেই কমিউনিস্ট চীনের চিয়ারলিডারের ভূমিকায় আছেন।

  • সর্বশেষ