শিরোনাম
◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে গৃহবধূর দেহের আরও ৩ টুকরো উদ্ধার, থানায় মামলা

অহিদ মুকুল : [২] নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নুর জাহান বেগমকে কেটে টুকরো টুকরো করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এছাড়া খুঁজে পাওয়া গেছে তার দেহের আরও তিনটি টুকরো।

[৩] নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার (৭ অক্টোবর) রাতে তার ছেলে হুমায়ূন কবির বাদী হয়ে চরজব্বার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

[৪] নিহত ওই নারী উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী। তিনি আট ছেলে ও এক মেয়ের মা।

[৫] এর আগে, চরজব্বর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাতে নিহতের ছেলে হুমায়ূন কবিরকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়েরের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

[৬] চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো বুধবার বিকেলে বাড়ির অদূরের ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। পরে রাতে আশপাশের ক্ষেতগুলোতে তল্লাশি চালিয়ে খন্ডিত দু’টি পা ও বুকের অংশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ আরও খোঁজ খবর নিচ্ছে।

[৭] উল্লেখ্য, বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের ধানক্ষেত থেকে ওই নারীর মরদেহের দু’টি অংশ উদ্ধার করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ