শিরোনাম
◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে স্কুলের ভেতর তুলে নিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট: গাজীপুরে কাশিমপুর এলাকায় ব্র্যাক স্কুলের ভেতর তুলে নিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কিশোরীর মা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানায় মামলা করেছেন।

মামলায় দুই জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন, নওগাঁ সদর থানার রজাকপুর এলাকার মো. নজরুল ইসলাম লিটনের ছেলে সম্রাট হোসেন শান্ত এবং একই থানার ভবানীপুর এলাকায় মো. আলীম হোসেন আলেকের ছেলে শাকিল আহম্মেদ। তারা গাজীপুরের কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে বাসা থাকে ওই কিশোরী। তাদের গ্রামের বাড়ি নওগাঁয়।

বুধবার সকালে কিশোরীর মা-বাবা কর্মস্থলে যায়। তখন ওই কিশোরী বাসায় একাই ছিল। বুধবার দুপুরে সে প্রতিবেশী এক শিশুকে খুঁজতে বাসা থেকে বের হয়। পথে মো. সম্রাট হোসেন ওরফে শান্ত (২০) পেছন থেকে ওই কিশোরীকে ডাক দেয়।

তার ডাকে সাড়া না দিয়ে দৌড়ে বাসায় ফেরার চেষ্টা করে কিশোরী। এ সময় সম্রাট হোসেন ও শাকিল আহম্মেদ জোর করে ওই কিশোরীকে পাশের একটি টিনশেডের ব্র্যাক স্কুলের ভেতর তুলে নিয়ে যায়। পরে পালাক্রমে সম্রাট হোসেন ও শাকিল আহম্মেদ ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

কিশোরীর চিৎকারে প্রতিবেশী কয়েকজন নারী তাকে উদ্ধার করে। সন্ধ্যায় ওই কিশোরীর মা ও বাবা বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পারেন। বৃহস্পতিবার সকালে কিশোরীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় সম্রাট হোসেন শান্ত ও শাকিল আহম্মেদকে আসামি করে মামলা করেছেন।

কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, কিশোরীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সূত্র: জাগোনিউজ২৪

  • সর্বশেষ