শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িয়ে পাওয়া শিশুটিকে দত্তক নিতে লাগবে ৩০ লাখ টাকা ও জমি

ডেস্ক রিপোর্ট: ‘ছয় মাসের মধ্যে শিশুটির নামে ৩০ লাখ টাকার এফডিআর করে দিতে হবে। সেইসঙ্গে তাঁর নামে শহরে হলে ১০ কাঠা আর গ্রামে হলে ৫০ শতক জমি রেজিস্ট্রি করে দিতে হবে’ এ রকম নয়টি শর্তে কুড়িয়ে পাওয়া এক নবজাতককে দত্তক দেওয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

শিশুটিকে কালিগঞ্জে গোলখালী শ্মশান এলাকায় বাজারের ব্যাগে করে গাছে ঝুলিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান রাসেলের নেতৃত্বে শিশু কল্যাণ বোর্ড শিশুটিকে দত্তক দিতে এসব শর্ত আরোপ করেছে।

এদিকে, ছয় মাসের মধ্যে ৩০ লাখ টাকা শিশুটির নামে ফিক্সড ডিপোজিট করে দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দত্তক প্রত্যাশী অনেকে জানিয়েছে, এত টাকা এত কম সময়ের মধ্যে জোগাড় করে তা ফিক্সড ডিপোজিট করার সামর্থ্য অনেকেরই নেই। অথচ এমন শর্ত চাপিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, অন্য শর্তের মধ্যে রয়েছে শিশুটিকে অনার্স পর্যন্ত পড়াশোনা করানো, যথাযথ চিকিৎসাসেবা দেয়া, সব অধিকার নিশ্চিত করা, গ্রহীতা দ্বিতীয় কোনো শিশু দত্তক নিতে পারবেন না, বিবাহ বিচ্ছেদ হলে স্বামী-স্ত্রী উভয়েরই শিশুটির দায়িত্ব নিতে হবে, গ্রহীতার বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে এবং শিশু কল্যাণ বোর্ড যে কোনো শর্ত আরোপ করতে পারবে।

ওই কর্মকর্তা আরো জানান, শিশুটিকে দত্তক নিতে ২৯টি আবেদন পড়েছে। শিশুটিকে পেতে উপজেলা চত্বরে তিন দিন ধরে ভিড় করছে দত্তক প্রত্যাশীরা। ৯টি শর্ত মেনে নেবেন এমন ৬ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের নাম সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। আদালত দত্তক দেয়ার বিষয়টি নিশ্চিত করবেন।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর কালিগঞ্জ উপজেলার গোলখালী এলাকার একটি শ্মশানের ধারে গাছে ঝুলানো ছিল সদ্যজাত শিশুটি। পথচারীরা তাঁকে নামিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কুড়িয়ে পাওয়া ছেলে শিশুটি এখন সেখানে চিকিৎসাধীন রয়েছে। সূত্র: এনটিভি

  • সর্বশেষ