শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান ছুরিকাঘাতে নিহত

বিপ্লব বিশ্বাস : [২]অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন চীনা নাগরিক। তার নাম লাওফা। বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে পিরোজপুর সদর উপজেলার তাদের নিজম্ব অফিস কুমিরমারা এলাকায়।

[৩]জানা যায়, উপজেলার কুমিরমারায় নির্মানাধীণ অষ্টম বাংলাদেশ-চীন মেত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান লাওফা। আজ বুধবার সন্ধ্যা ৭টায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসে তার সহকর্মীরা।

[৪]সহকর্মীরা জানান, কুমির মারা এলাকায় বেতন নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতরা তার পথ রোধ করে দাড়ায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন। আশপাশের লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে। কর্তব্যতরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

[৫]খবর পেয়ে নিহত চীনা কর্মকর্তাকে দেখতে হাসপাতালে যান পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। পিরোজপুর জেলা [৬]হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিন জানান, চিকিৎসাধীন অবস্থায় ৭টা ১০ মিনিটে সে মারা যায়।

[৭]এ পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, ঘটনা স্থলথেকে চায়না নাগরিকের ব্যবহৃত সাইকেল,একটি ছুরি উদ্ধার করা হয়েছে । এ ঘটনার সাথে জড়িত অপরাধীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়