শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা বিধিনিষেধ নিয়ে বিভক্ত ব্রিটিশ মন্ত্রিসভা, নতুন করে লকডাউন দিলে পদত্যাগের হুমকি অর্থমন্ত্রী ঋষির

আসিফুজ্জামান পৃথিল: [২] আবারও যুক্তরাজ্যে কঠোর লকডাউন দিতে উপদেষ্টাদের চাপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু বাঁধা আসছে মন্ত্রিসভা থেকেই। দেশটির অর্থমন্ত্রীর ঘনিষ্টরা জানিয়েছেন, আর একবার কোনও ধরণের লকডাউন হলেই পদত্যাগ করবেন তিনি। দ্য সান

[৩] তবে শোনা যাচ্ছে, ৩ ধাপ্রে বিধিনিষেধের ঘোষণা দিতে যাচ্ছেন বরিস জনসন। এরমধ্যে একটি হবে লকডাউন সংক্রান্ত। এদিকে করোনায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ ৪ উত্তরাঞ্চলীয় শহর ম্যানচেস্টার, লিভারপুল, লিডস ও নিউক্যাসেলের নেতারা এক চিঠিতে বরিস জনসনকে অনুরোধ করেছেন, যেনো আর কোনও ধরণের বিধিনিষেধ দেয়া না হয়। ডেইলি মেইল

[৪] স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বুধবার জানান, হাসপাতালে ভর্তির হার অস্বাভাবিক দ্রুতহারে বাড়ছে। তবে বাণিজ্যমন্ত্রী লিজ ত্রুস তার বিরোধিতা করে জানান, বর্তমানে যেভাবে লকডাউন চলছে, তা বেশি।

[৫] খারাপ অবস্থায় রয়েছে স্কটল্যান্ডও। দেশটির ফার্স্ট মিনিস্টার যে কোনও সময় লকডাউনের ঘোষণা দিতে পারেন। এতেও ক্ষুব্ধ বরিসের মন্ত্রিসভার কেউকেউ। তাদের দাবি, যুক্তরাজ্যের আর বাণিজ্যিক ক্ষতি মোকাবেলার সামর্থ্য নেই। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়