শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন গোলরক্ষক কোভিড আক্রান্ত, অবসরে থাকা ৫৪ বছর বয়সী গোলক্ষক জাতীয় দলে

স্পোর্টস ডেস্ক :[২] ইউক্রেনের তিন গোলরক্ষক করোনা আক্রান্ত। ফ্রান্সের বিরুদ্ধে গোল পোষ্টে দাঁড়ানোর মতো গোলরক্ষক নেই। যে কারণে অবসরে থাকা ৪৫ বছর বয়সী গোলরক্ষক অলেকসান্দার শোভকোভস্কিকে জাতীয় দলে ডেকেছে ইউক্রেন।

[৩] ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে বুধবার (৭ অক্টোবর) রাতে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। বাংলাদেশ সময় রাত ১টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ইউক্রেনের হয়ে ৯০ ম্যাচ খেলা শোভকোভস্কি অবসরে যান ২০১৬ সালে। বর্তমানে তিনি দলটির প্রধান কোচ আন্দ্রে শেভচেঙ্কোর সহকারী হিসেবে কাজ করছেন। এবার একই সঙ্গে তাকে দেখা যাবে স্কোয়াডেও।

[৪] দেশটির ফুটবল ফেডারেশন (ইউএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, খেলার জন্য তিনি শারীরিকভাবে ভালো অবস্থায় আছেন এবং বর্তমানে দলটির একমাত্র সুস্থ গোলরক্ষক জর্জি বুশচিনের বিকল্প হিসেবে থাকবেন।

[৫] শাখতার দোনেৎস্কের গোলরক্ষক আন্দ্রি পিয়াতভ ও মিডফিল্ডার তারাস স্তেপানেঙ্কো কোভিড-১৯ পজিটিভ হওয়ায় সফরে নেই। আর আগের দিন দলে থাকা দুই গোলরক্ষক আন্দ্রি লুনিন ও ইউরি পাঙ্কিভের কোভিড-১৯ রোগে আক্রান্তের খবর দেয় ইউএএফ।- গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়