শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের! ◈ ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী হচ্ছেন যারা ◈ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চিঠি পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ দেশে নতুন পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব; বদলাচ্ছে এক থানার নাম ◈ রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বদদোয়া দিলেন জামায়াতের এমপি আমির হামজা (ভিডিও) ◈ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব (ভিডিও) ◈ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর (ভিডিও)

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বারিয়াপুর শরীফের গদ্দীনশীন পীর বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হাসান আবদুল কাইয়ুম-এর দাফন সম্পন্ন

রক্সী খান : [২] মাগুরা শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব কেবলা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আল্লামা শাহসূফী আলহাজ্ব আবুল হাসান মুহাম্মদ আব্দুল কাইয়ুম (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে।

[৩] বুধবার যোহর নামাজ বাদ দারিয়াপুর দরবার শরীফ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। দাফনের নামাজে ইমমিতি করেন হাসান আবদুল কাইয়ুমের ছেলে বর্তমার গদ্দীনশীন পীর আরিফ বিল্লাহ মিঠু।

[৪] এর আগে সকালে বীর মুক্তিযোদ্ধা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়াছিন কবীর এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো.ইকরাম আলী বিশ্বাস, জেলা কমান্ড ইউনিটেন সাবেক সাংগঠনিক কমান্ডার মিঞা শাহাদত হোসেন প্রমুখ।

[৫] জানাজার আগে পীর সাহেব কেবলা হাসান আবদুল কাইয়ুম-এর জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হুজুরের ছোট বিশিষ্ট ছাড়াকার আবু সালেহ মোঃ দাইয়ান (আবু সালেহ, ডোবরা দরবার শরীফের গদ্দীনশীন পীর শাহ্ মুহাম্মাদ খালিদ বিন নাছের, রাজবাড়ি ভান্ডারিয়া দরবার শরীফের পীর সাহেব আবু আশরাফ সিরাজুম মনির, হুজুরের ভাগিনা কবি কাজী মাজেদ নওয়াজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন প্রমূখ।

[৬] উল্লেখ্য গত মঙ্গলবার দুপুরে ১টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কিডনী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ছিলেন দ্বারিয়াপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরত মাওলানা শাহসূফি তোয়াজউদ্দিন আহমেদ এর বড় ছেলে।

[৭] ঘাসান আবদুল কাইয়ুম শ্রীপুর ডিগ্রি কলেজে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহ্রাওয়াদী কলেজে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। সর্বশেষ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি দেশের বিভিন্ন টেলিভিশন ও বেতারে ইসলামী চিন্তাবিদ হিসেবে আলোচনায় অংশগ্রহণ করতেন।

[৮] বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হিসেবে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় তার অসংখ্য প্রবন্ধ রয়েছে। ইলমে তাসাউফের উপরে তার রচিত একাধিক গ্রন্থ রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ