শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে নারীদের নিরাপত্তা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

জাহাঙ্গীর লিটন: [২] নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

[৩] মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের জেলা শাখার আহ্বায়ক শাহেদ সরোয়ার, যুগ্ম আহ্বায়ক ইউসুফ, সদস্য অনন্যা মনি অনু, মারুফ জাকির, ওমর ফারুক প্রমুখ।

[৪] বক্তারা বলেন, ধর্ষকদের কোন দলীয় পরিচয় নেই, ধর্ষক শুধুই ধর্ষক। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিয়ে দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান।

[৫] এ দাবীর সঙ্গে সকল দলকে এগিয়ে আসার আহবান জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ১.২.৩.৪ ধর্ষকরা বাংলা ছাড়, আমার বোন ধর্ষিতা কেন পুলিশ প্রশাসন জবাব চাই এসব লেখা সম্বিলিত পেষ্টুন দেখা গেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়