শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন ◈ ওমানকে উড়ি‌য়ে দেয়ার হুম‌কি আমেরিকার, নিন্দা জানালো ইরান ◈ গণতন্ত্র শুধু নির্বাচনের ওপর চলে না, বরং বিতর্ক, ভিন্নমত এবং প্রাতিষ্ঠানিক ভারসাম্যের ওপর চলে ◈ জামালপুরে গলায় মাংস আটকে শিক্ষার্থীর মৃত্যু 

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরোয়া ওয়ানডে সিরিজের জন্য ২৫ সদস্যের হাইপারফরম্যান্স স্কোয়াড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : [২] হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্রিকেটারদের করোনার পরীক্ষা করানোর পর ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বুধবার ( ৭ অক্টোবর) রাতে।

[৩] অপরদিকে আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে ঘরোয়া ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য যারা স্কোয়াডে নির্বাচিত হয়েছেন তারা ৯ অক্টোবর পর্যন্ত এইচপি ক্যাম্পে থাকবেন।

[৪] এবারে এইচপি দলের অনূর্ধ্ব-১৯ দল থেকে বের হয়ে আসা ক্রিকেটারদের আধিপত্য দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা জয় করে আসা এই ক্রিকেটারদের নিয়ে আগামী দিনের স্বপ্ন বুনছে বাংলাদেশ। বিশ্বকাপজয়ী দলটির ১২ জন সদস্য আছেন নতুন ঘোষিত এইচপির স্কোয়াডে।

[৫] এই স্কোয়াডে দুইজন উইকেটরক্ষক এবং সাতজন ব্যাটসম্যান আছেন। যাদের মধ্যে দুইজন ক্রিকেটার নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব ইতোমধ্যে জাতীয় দলের সদস্য।

[৬] এইচপি দল : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আকবার আলী, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস, রেজাউর রহমান রাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়