শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আজও উত্তাল শাহবাগ, সারাদেশে বিক্ষোভ

শরীফ শাওন: [২] বুধবার বিভিন্ন মানবাধিকার, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

[৩] জাতীয় প্রেসক্লাবে বিএনপি, টিম পজেটিভ বাংলাদেশের ব্যানারে টিএসসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, শাহাবাগ চত্বরে প্রগতিশীল ছাত্র জোট, বাংলাদেশ ছাত্র মৈত্রী, ছাত্র অধিকার পরিষদ, সেইভ আওয়ার ওমেনসহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ধর্ষণের প্রতিবাদে উত্তরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এছাড়া মাগুরা, বরিশাল ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় মানববন্ধন পালিত হয়।

[৪] সমাবেশ থেকে ধর্ষকদের দ্রুত বিচার, ধর্ষণ আইন সংশোধনসহ আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আওয়াজ তোলেন বক্তারা।

[৫] বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের মহোৎসব চলছে। অবৈধ সরকারের ছত্রছায়ায় এসকল ঘটনা ঘটছে। একইসঙ্গে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে।

[৬] ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, দেশে ধর্ষণের ঘটনা অনেক বেড়েছে। এর দায়ভার গ্রহণ করে দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ।

[৭] বাংলাদেশ ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব বলেন, বিচারহীনতা ও আইনে শুভঙ্করের ফাঁকি ধর্ষকদের রক্ষাকবচে পরিণত হয়েছে। ধর্ষণ আইন সংশোধন করে দ্রুত প্রতিটি ধর্ষণ মামলার বিচারকার্য সম্পন্ন করতে হবে। আইনমন্ত্রী বরাবর এ বিষয়ে স্বারকলিপি দেয়া হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ