শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুশফিকুর রহিমের স্ট্যাটাস, জেগে উঠো বাংলাদেশ, ধর্ষণকে না বলো

নিজস্ব প্রতিবেদক : [২] সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে এমন ঘটনা। সর্বশেষ নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর পুরো দেশে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে।

[৩] যাতে সামিল হচ্ছেন নানা মহলের লোকজন। একের পর এক ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ সবাই। ধর্ষক আইন আরও কঠোর ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেও প্রতিবাদ করছেন অনেকে।

[৪] ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভ্যারিফাইড পেজে পোস্ট করে প্রতিবাদ জানান অলরাউন্ডার সাকিব আল হাসান। যেখানে ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানান তিনি।

[৫] এবার একইভাবে প্রতিবাদ জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও। একের পর এক ঘটা ধর্ষণের পর আর চুপ করে থাকা যায় না বলে জানান তিনি। দেশের মানুষকে এর বিরুদ্ধে সরব হওয়ার অনুরোধ জানিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

[৬] নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে মুশফিক লিখেন, আমরা ধর্ষণের বিরুদ্ধে আর চুপ থাকতে পারি না। ধর্ষণ অথবা যেকোনো রকমের যৌন হয়রানি আর মেনে নেয়া যাবে না। সমাজে এসবের কোনো স্থান নেই। জেগে উঠো বাংলাদেশ, ধর্ষণকে না বলো। না মানে না।

  • সর্বশেষ