শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়েকে ধর্ষণে মায়ের মিথ্যা মামলা ৫ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: ধর্ষণের অভিযোগ মিথ্যা মামলা করার দায়ে জয়পুরহাটে এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ওই নারীর নাম মুন্নুজান বিবি। তিনি জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদি গত ১ ফেব্রুয়ারি বিষ্ণুপুর গ্রামের মারুফসহ চার যুবকের বিরুদ্ধে তার শিশু কন্যাকে ধর্ষণের মিথ্যার মামলা দায়ের করে। আদালতের নির্দেশে পুলিশ তদন্তে নামে। আদালতে আইনজীবীদের পাল্টাপাল্টি জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে বেরিয়ে আসে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই এই মামলা করা হয়। পর আদালতে অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি এবং মিথ্যা মামলা করায় বাদিকে সাজার রায় দেন।

ইত্তেফাক

  • সর্বশেষ