শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওমরাহ পালনের বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিক পত্র দেয়নি সৌদি সরকার

তাপসী রাবেয়া: [২] কারও সঙ্গে আর্থিক লেনদেন না করতে ওমরা পালনে ইচ্ছুকদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

[৩] করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে পবিত্র ওমরাহ হজ পালনের ব্যাপারে সৌদি সরকার থেকে এখনো আনুষ্ঠানিক কোনো পত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

[৪] সোমবার ওমরাহ পালন বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তি জারি হয়।

[৫] এতে বলা হয়েছে, সৌদি সরকার থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চিঠি পাওয়া না গেলেও কতিপয় ব্যক্তি ও এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করে ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছেন। এতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাওয়া সাপেক্ষে মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়