শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড বিজয়ীদের অনেকে শারীরিক সমস্যার পাশাপাশি মানসিকভাবেও আক্রান্ত হচ্ছেন : অধ্যাপক নাসিমা সুলতানা

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন, করোনার প্রভাবে মেজাজ খিটখিটে যাওয়া, উত্তেজিত হয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারা, ঠিকভাবে ঘুম না হওয়া এবং কিছু সময়ের জন্য সবকিছু ভুলে যাওয়ার সমস্যা বাড়ছে। গবেষণা না থাকায় এসব আচরণের বৈজ্ঞানিক ভিত্তি মিলছে না।

[৩] তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি বাংলাদেশেও করোনাজনিত মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় গাইডলাইন তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে জরুরি গবেষণার ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছি।

[৪] নাসিমা সুলতানা বলেন, করোনা মোকাবেলায় মানসিক স্বাস্থ্যবিষয়ক আলাদা কমিটিও করা হয়েছে। ওই কমিটিতে দেশের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা রয়েছেন।

[৫] কুয়েত মৈত্রী হাসপাতালের একজন চিকিৎসক বলেন, সরকারের পক্ষ থেকে যে গাইডলাইন তৈরি করা হয়েছে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। এসব অনুসরণ করলে অনেক সুরক্ষা মিলবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়