শিরোনাম
◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি ◈ ড.আসিফ নজরুল এর চ্যালেঞ্জ: ‘প্রমাণ দেখান, নইলে অপপ্রচার বন্ধ করুন’

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাট হাতে নেমেই ওয়ানডে মেজাজে অর্ধশতক হাঁকালেন তামিম

রাহুল রাজ: [২] মিরপুরের হোম অব ক্রিকেটে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের শেষ দিনে মাঠে নেমেছে রায়ান কুক একাদশ ও গিবসন একাদশ। আর দীর্ঘদিন পর মাঠে নেমেই ওয়ানডে মেজাজে অর্ধশতক হাঁকান তামিম ইকবাল।

[৩] দুই দিনের এই ম্যাচে প্রথম দিনে ৮ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করেছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ওটিস গিবসন একাদশ। কিন্তু বৃষ্টির কারণে রায়ান কুক বাহিনীর সামনে ৪৩ ওভারে টার্গেট দেয়া হয়েছে ২০০ রানের।

[৪] আর এমন লক্ষ্য সামনে রেখে সাদমান ইসলামকে নিয়ে পুরো আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেছেন তামিম। যেখানে এক পর্যায়ে অর্ধশতক হাঁকান দেশ সেরা এই ওপেনার ব্যাটসম্যান। ৮টি চারের সাহায্য ৬৬ বলে অর্ধশতক তুলে নেন তামিম।

[৫] ওটিস গিবসন একাদশ : সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, হাসান মাহমুদ, এবাদত হসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

[৬] রায়ান কুক একাদশ : তামিম ইকবাল, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হোসেন সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও আল আমিন হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়