শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকেন ছাড়া টিকিট দিচ্ছে সাউদিয়া এয়ারলাইন্স, প্রবাসীদের ডাকা হয়েছে এসএমএসের মাধ্যমে

লাইজুল ইসলাম : [২] সকালে হোটেল সোনারগাঁস্থ সাউদিয়া এয়ালাইন্সের কার্যালয়ে ভীড় করেন প্রবাসীরা। কেউ কেউ এসেছেন টোকেন ছাড়া টিকিট সংগ্রহ করতে। কেউ এসেছেন ফর্ম পূরণ করে জমা দিতে। আগের টোকেন প্রাপ্তারাও এসেছেন। তাই কিছুটা ভিড় লক্ষ করা গেছে। তবে এই ভিড় রোববারের মত অতিরিক্ত নয়।

[৩] প্রবাসী হাসান মিয়া জানান, সকালে এসেছি টোকেন নিয়ে। টিকিট পেলাম। চলে যাচ্ছি করোনা টেস্ট করতে।

[৪] প্রবাসী সোহেলি বলেন, আমি রোববার টোকেন পেয়েছিলাম। সেটা দিয়ে টিকিট সংগ্রহ করলাম।

[৫] প্রবাসী সোলায়মান বলেন, ফর্ম পূরণ করে দিয়ে গেলাম। আশা করি দ্রুত সময়ের মধ্যেই টিকিট পাবো। তারা যেভাবে টিকিট দিচ্ছে এটাই ভালো প্রক্রিয়া।

[৬] প্রবাসীরা জানান, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে কাজে যোগ না দিলে ছাঁটাইয়ের হুমকি দিচ্ছেন নিয়োগকর্তা।

[৭] আজ অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত যাদের ভিসার মেয়াদ আছে তাদের টিকিট দিচ্ছে সাউদিয়া এয়ারলাইন্স। রোববার ৩০০ টোকেন দেয়া হয়। তাদেরকেও টিকিট দিচ্ছে। টিকিট পেতে ফর্ম পূরণ করে সাউদিয়া এয়ারলাইন্সে জমা দিয়ে যাচ্ছেন অনেকে।

[৮] সাউদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, রোববারের টোকেনে যাদের সিল নেই তাদের বুধবার আবার আসতে হবে। যাদের কাছে টোকেন আছে তারাই শুধু আসবেন বলেও জানায় কর্তৃপক্ষ।

[৯] সাউদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ আরো জানায়, প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়ার আগে সৌদি প্রবেশের দিকে লক্ষ্য রেখেই টিকিট বিক্রি হচ্ছে। মেয়াদ আগে শেষ হবে- এমন যাত্রীদের তালিকা করে টিকিট দেয়ার সময় মোবাইল এসএমএসের মাধ্যমে সময় জানিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। প্রবাসীদের সেবায় এই কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানিয়েছে সাউদিয়া এয়ারলাইন্স।

  • সর্বশেষ