শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ হাসপাতাল ছাড়বেন ট্রাম্প

সালেহ্ বিপ্লব: [২] বাংলাদেশ সময় ভোর সাড়ে চারটায় হাসপাতাল ছাড়বেন, টুইট করে নিজেই জানিয়েছেন এ কথা।  বিবিসি, স্পুটনিক

[৩] চিকিৎসকদের নিয়মিত ব্রিফিং-এর ঠিক আগে এ ঘোষণা দেন তিনি।  ট্রাম্প বলেন, এখন আমি ভালো বোধ করছি।

[৪] তবে ট্রাম্প কতোটা সুস্থ, তা নিয়ে বিতর্ক রয়েছে। গত এক সপ্তাহে একবার শোনা গেছে, তার অবস্থা গুরুতর। আবার এও বলা হয়েছে, তিনি ভালো আছেন। হাসপাতাল থেকে টুইটারে দেয়া ভিডিও বার্তায় তিনি তার ভালো থাকার কথা জানিয়েছিলেন।

[৫] এরপর হাসপাতাল থেকে গাড়ি নিয়ে বের হয়ে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে আবার বেডে ফেরেন। তার এ বের হওয়া নিয়েও সমালোচনা কম হয়নি।

[৬] স্বামী-স্ত্রী দুজনেই কোভিড শনাক্ত হওয়ার পর গত চারদিন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি সেন্টারে চিকিৎসা নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে তাকে রেমডিসিভির দেয়া হয়েছে। অক্সিজেন লেভেল নেমে যাওয়ায় দু’দিন অক্সিজেন দেয়া হয়েছে। সেই সঙ্গে দেয়া হয়েছে ডেক্সামেথাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়