শিরোনাম
◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এবার দুই সহকারিসহ করোনায় আক্রান্ত হোয়াইট হাউসের প্রেস সচিব

সালেহ্ বিপ্লব: [২] ক্যালিফ ম্যাকনেনি নিজেই টুইটারে এ কথা জানিয়ে বলেন, টেস্টের রেজাল্ট পজিটিভ হলেও কোনও উপসর্গ নেই। সিএনএন, স্পুটনিক

[৩] কথা ছিলো, সোমবার তিনি ফক্স নিউজে সাক্ষাতকার দেবেন। সেটি বাতিল করা হয়েছে।

[৪] আক্রান্ত হয়েছেন প্রেস সচিবের দুই সহযোগী সাদ গিলমার্টিন ও ক্যারোলিন লিভিট।

[৫] ট্রাম্পের প্রেস উইং-এর কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই বাড়িতে বসে কাজ করছেন। শুধু অতি গুরুত্বপূর্ণরা অফিসে যাচ্ছেন।

[৬] এই তিনজন আক্রান্ত হওয়ায় পশ্ন উঠেছে কোভিড পরিস্থিতিতে হোয়াইট হাউসের গৃহীত পদক্ষেপ নিয়ে। সিএনএন বলছে, খোদ প্রেসিডেন্ট আক্রান্ত হওয়ার পরও কোভিড মোকাবেলার বিজ্ঞানসম্মত প্রতিরোধ ব্যবস্থা নেয়া হয়নি। ক্যালিফ ম্যাকনেনি শুরু থেকেই মাস্ককে অবজ্ঞা করেছেন, প্রেসিডেন্টের কোভিড শনাক্ত হওয়ার পরও তিনি ছিলেন নির্বিকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়