শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার থেকে এলো ৫৬ টন পিয়াজ

ডেস্ক রিপোর্ট: সোমবার সকালে একটি ট্রলারে করে এই পিয়াজ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়

করোনার কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধের পরে তৃতীয় দফায় মিয়ানমার থেকে একদিনে ৫৬ টন পিয়াজ টেকনাফ স্থলবন্দরে এসেছে। সোমবার সকালে একটি ট্রলারে করে এই পিয়াজ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি বলেন, সোমবার একদিনে দুইজন ব্যবসায়ী মিয়ানমার থেকে ৫৬ টন পিয়াজ আমাদানি করেছেন। আমদানি করা এসব পিয়াজ ট্রলার থেকে খালাস করে, সন্ধ্যায় ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে রওনা দেয়।

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, টেকনাফ শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে গত বছরের আগস্ট মাসে ৮৪ টন, সেপ্টেম্বরে ৩ হাজার ৫৭৩ টন, অক্টোবরে ২০হাজার ৮৪৩ টন, নভেম্বরে ২১ হাজার ৫৬০ টন পিয়াজ আমদানি হয়। এ ছাড়া চলতি বছরের জুলাই মাসে এসেছিল ৮৩ টন পিয়াজ। সর্বশেষ সেপ্টেম্বর মাসে ৫৭ টন পিয়াজ আসে।

টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক উসমান বলেন, করোনার কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধের পরে তৃতীয় দফায় মিয়ানমার থেকে ৫৬ টন পেয়াঁজ আমদানি করেছি। আরও পেঁয়াজ ভর্তি ট্রলার আসার পথে রয়েছে।

এ প্রসঙ্গে স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ইউনাইটেড ল্যান্ড পোহর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, মিয়ানমার থেকে একদিনে সোমবার সকালে একটি ট্রলারে ৫৬ টন পিয়াজ এসেছে। আমদানি পিয়াজ দ্রুত সময়ে খালাস করা হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত চারটি পিয়াজভর্তি ট্রাক দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে স্থলবন্দর ছেড়ে গেছে।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়