শিরোনাম
◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ শহিদ মিনারের উপর এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ রাজধানীর সড়কে তীব্র যানজট, ইফতারের আগে হাজারো মানুষের ভোগান্তি ◈ ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিনা সাক্ষাৎকারে পর্যটন, ব্যবসা ও মেডিক্যাল ভিসার আবেদন নিচ্ছে ঢাকায় মার্কিন দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক: [২] রোববার থেকে বিনা সাক্ষাৎকারে ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে মার্কিন দূতবাস। যাদের বি১/বি২ ভিসার মেয়াদ গত ২৪ মাসের মধ্যে শেষ হয়েছে, তারা ভিসা নবায়ন করতে আবেদন করতে পারছেন।

[৩] দূতাবাসের বার্তায় বলা হয়, পূর্বে ঘোষিত সি, সি১/ডি, এফ, জে, এম, ও এবং কিউ শ্রেণিভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। কোভিড-১৯ এর কারণে ভিসা প্রক্রিয়া শেষ হতে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।

[৪] এফ-১ (শিক্ষার্থী) এবং এফ-২ (শিক্ষার্থীদের স্বামী/স্ত্রী এবং/অথবা ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান)সহ অন্য কোনও ধরনের নন-ইমিগ্র্যান্ট শ্রেণিভুক্তদের নতুন ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে না।

[৫] বিশেষ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে যেতে হবে এমন আবেদনকারীদের জরুরি ভিসা দেয়া অব্যাহত রাখা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য https://www.ustraveldocs.com/bd/bd-niv-expeditedappointment.asp  ভিজিট করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

[৬] ভিসা সংক্রান্ত সর্বশেষ সংবাদ পেতে বাংলা ভাষার ওয়েবসাইট (https://bd.usembassy.gov/bn/) এবং ইংরেজি ভাষার ওয়েবসাইট (https://bd.usembassy.gov/), ফেসবুক (https://www.facebook.com/bangladesh.usembassy) এবং টুইটার (https://twitter.com/usembassydhaka) দেখতে অনুরোধ জানানো হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়